সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সাংবাদিক সমাজে তোলপাড়: প্রেসক্লাব সভাপতির ওপর হামলা—জরুরি সভায় মিলন ও সুরুজ আলীকে সাময়িক অব্যাহতি

রাজশাহী প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে সাংবাদিক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলার ঘটনা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী প্রেসক্লাবে অনুষ্ঠিত জরুরি সভায় গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হামলার রহস্য উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিকভাবে প্রেসক্লাবের দুই কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৮ মার্চ) রাজশাহী প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই জরুরি সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি সরদার শরিফ উদ্দিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভায় উপস্থিত সাংবাদিকরা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ঘটনার সত্যতা উদঘাটনে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু এবং রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন এবং পাঠাগার সম্পাদক সুরুজ আলীকে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে চলছে ব্যাপক আলোচনা।

সভায় সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিক নেতার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রাজশাহীর সাংবাদিক অঙ্গনে এই ঘটনার রেশ এখনো কাটেনি। তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে পুরো সাংবাদিক সমাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ