বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রেতা সম্মাননায় প্রিন্স বাজারের জমকালো আয়োজন, পুরস্কৃত ৩৩০০ বিশ্বস্ত গ্রাহক

শামিহা রেজা
এপ্রিল ৮, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রিন্স বাজার লিমিটেডে চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বিশ্বস্ত ক্রেতাদের সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে প্রিন্স বাজার। ৭০০ পয়েন্ট অর্জনকারী মোট ৩ হাজার ৩০০ জন ক্রেতাকে আমন্ত্রণ জানানো হয় এ ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় গিফট ভাউচার ও গিফট হ্যাম্পার। পাশাপাশি অতিথিদের জন্য ছিল মনোজ্ঞ মধ্যাহ্নভোজের আয়োজন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

এ বছর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হিসেবে পাঁচজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন সৈয়দ মোহাম্মদ মোশারফ হোসেন, এইচ এম কামরুজ্জামান, সুমন মুন্না, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ইয়াসমিন জামান।
অনুষ্ঠানে অংশ নিয়ে ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন। নিয়মিত ক্রেতা মো. রাশেদুজ্জামান বলেন, প্রিন্স বাজারের প্যাকেজিং ও সার্ভিস অন্যান্য বাজারের তুলনায় আলাদা এবং উন্নত। উদ্বোধনের পর থেকেই তার পরিবারের সকল কেনাকাটা এখান থেকেই হচ্ছে।

অন্যদিকে মিরপুর-২ বড়বাগ এলাকার ক্রেতা ফারজানা জাহাঙ্গীর জানান, এখানে প্রয়োজনীয় পণ্য সহজেই পাওয়া যায়। কর্মীদের আন্তরিক সেবার কারণে কেনাকাটার অভিজ্ঞতাও হয়ে ওঠে স্বাচ্ছন্দ্যময়। ট্রলি ব্যবহারে সহায়তা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সহযোগিতা পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, পণ্যের দাম তুলনামূলক কম এবং মানও ভালো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স গ্রুপের চেয়ারম্যান কাজী রুহুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক কাজী হেলাল উদ্দিন ও কাজী বেলাল হোসেন, নির্বাহী পরিচালক কাজী রাহাতুল আমিন, প্রধান পরিচালনাকারী মো. আখতার হোসেন এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া প্রশাসনিক ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবস্থাপক কায়কোবাদ হায়দার চৌধুরী, প্রিন্স বাজার বিডির ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল রাজীব এবং হিসাবরক্ষণ ব্যবস্থাপক মো. জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্স বাজার লিমিটেড (এক নম্বর) এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। প্রতিদিনের কার্যক্রমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।