ছবি: সমতল মাতৃভূমি
খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা ও পিএসআই বাংলাদেশের জেনারেল সেক্রেটারি জনাব মোঃ মজিবুর রহমান কুষ্টিয়া সফর করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়ায় পৌঁছালে জেলা ও সদর থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি খ. ম. মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রঞ্জু, মোঃ শহিদুল ইসলাম, হোসেন সিকদার, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ মোহাম্মদ মিঠু, মোঃ সেলিম হোসেন, মোহাম্মদ আলতাফ হোসেন, মোঃ হেলাল উদ্দিন, ডায়মন্ড ফারুক, মোঃ ইসারত আলী, সদর থানা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস, রাসেল, রাজু, বাবুসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
কুষ্টিয়ায় পৌঁছে শ্রমিক দলের কার্যালয়ে নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন মজিবুর রহমান। এ সময় শ্রমিক সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
পরে বিকেল ৪টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে কুষ্টিয়া ত্যাগ করেন।
