শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত 

এস এম বাদল
আগস্ট ২৭, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭আগস্ট) বেলা ১১ টার সময় স্কুল অডিটোরিয়ামে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিফাত ই মরিয়ম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আখতার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মৃণাল কান্তি। এরপর, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফিন এবং আরাবি রহমান খান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানবিক গুণাবলী বিকাশে পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ জাগিয়ে তুলবে এবং কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে।আমরা বিশ্বাস করি, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মনে মানবিকতা ও মূল্যবোধের বীজ বপন করতে সহায়ক হবে।

তিনি আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তাদের আহ্বান জানাই।

অনুষ্ঠানে বই পড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এর ৪৬ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা পদক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ