সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরেছি,প্রমাণ দিতে হবে মন্ত্রীকেই: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

স্টাফ রিপোর্টার
জুন ১৫, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালে নির্বাহী পরিচালক। ফাইল ছবি

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে আদ্-দ্বীন হাসপাতাল তাঁর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের দায় ও প্রমাণের দায়িত্ব মন্ত্রীকেই নিতে হবে।

সোমবার (১৫ জুন) বিকেলে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, “আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরব? যদি তিনি এ ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে সেটি তাকেই প্রমাণ করতে হবে।

উল্লেখ্য, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। মন্ত্রীর এমন বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন আরও জানান, হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে।

এ সময় আদ্-দ্বীন হাসপাতাল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালের নিবন্ধন বাতিল এবং মন্ত্রীর বক্তব্যকে ঘিরে স্বাস্থ্য খাতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে এ ঘটনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।