রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে অবশেষে গ্রেফতার ছাত্রলীগ নেতা আরিফ ধর্ষণ মামলার আসামি এবার মাদকসহ আটক, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান ফাইল ছবি

চৌদ্দগ্রামে অবশেষে গ্রেফতার হলো বহুল আলোচিত দর্শন মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান। দীর্ঘদিন ধরে নানা অভিযোগ, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কের নাম হয়ে ওঠা এই নেতাকে শুক্রবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক করা হয়।

জানা যায়, চৌদ্দগ্রামের ছুপুয়া রাস্তার মাথার ট্রাক হোটেল ‘বিসমিল্লাহ’-এ অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে প্রশাসন। এর আগে বিভিন্ন অনলাইন পোর্টাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তার বিরুদ্ধে দর্শন মামলা, মাদক কারবার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল।
আরিফুর রহমান গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মাঝে।

স্থানীয়রা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিল সে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, শুধু আরিফুর রহমানই নয়—তার মতো আরও অনেকেই বিভিন্ন হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। তাই এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।