বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আক্তার হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

সরাইলের বৈশামুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু। ফাইল ছবি

আক্তার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী সদর থানার সাটিরপাড়া এলাকার শীতিস চন্দ্র দাসের ছেলে অনুপ কুমার দাস (৫০) এবং একই এলাকার মৃত মো. নোয়াজিস মিয়ার ছেলে আনোয়ারুল আজিম।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সিলেটগামী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।