শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিমগাছিতে মৎস্য খাতে নতুন বিপ্লব, রায়গঞ্জে কোটি টাকার সম্ভাবনা জাগাতে এ্যারেটর, ফিশ বক্স ও আধুনিক মেশিন বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে আধুনিক মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকল্প পরিচালকের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মৎস্য খাতে নতুন সম্ভাবনার বার্তা উঠে আসে।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডলসহ রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে মাছ চাষের বিভিন্ন আধুনিক উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—১৮টি পুকুরে ২০টি এ্যারেটর, ৪৫টি পুকুরে ৯০টি ইনসুলেটেড ফিশ বক্স, ৪টি গ্রুপে ৪টি ফিশ কাটিং মেশিন এবং ৪টি গ্রুপে ৪টি ফিশ ডিস্কোলিং মেশিন।

বক্তারা বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে মৎস্য চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে যুব সমাজকে মাছ চাষে আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে সুফলভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।