বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

বিনোদন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও জন্মদিনের সন্ধ্যায় জমকালো অনুষ্ঠান পালন করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তবে জন্মদিনের প্রথম প্রহরে (২৪ অক্টোবর) দুই সন্তানকে নিয়ে কেক কাটেন তিনি। সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী এবং সাংবাদিকদের নিয়ে উদযাপন করেন বিশেষ দিনটি। এবার পরী তার জন্মদিন সাজিয়েছিলেন শিউলি ফুল দিয়ে। যে ভেন্যুতে অনুষ্ঠান করেছেন, সেটার সিঁড়িতে বিছিয়ে রাখেন শিউলি ফুল। নিজেও পরেছেন এমন একটি শাড়ি, যেটিতে শিউলি ফুলের নকশার কাজ ছিল।

বর্তমানে পরীমনি সিনেমায় নিয়মিত কাজ না করলেও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব উপস্থিতি রয়েছে। এর আগে সর্বশেষ অভিনয় করেছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার সঙ্গে কাজ করেছেন ইমতিয়াজ বর্ষণ।

জানা গেছে, অক্টোবরে ফুল হিসেবে শিউলির কথাই মাথায় এসেছিল পরীমনির। সে জন্য এবার এই থিমে সাজিয়েছেন পুরো আয়োজন। পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না।

অভিনেত্রী বলেন, ‘একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন। সেই ফুলও পুরোপুরি ব্যবহার করতে পারিনি। ভেতরে ঢোকার সময় সিঁড়িতে নিশ্চয়ই দেখেছেন শিউলি ফুল বিছিয়ে রাখা হয়েছে। আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।

সেই একজন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে ভালোবাসার বিপরীতে কৃতজ্ঞতাও জানিয়েছেন ‘স্বপ্নজাল’কন্যা। অভিনেত্রী বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন— সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।