সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেফতার, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গোলাম সালে মঞ্জু মোল্লা। ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়া পৌরসভার টানা তিনবারের নির্বাচিত সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) গভীর রাতে, প্রায় দেড়টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চাখার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা একটি পূর্বের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, মঞ্জু মোল্লা এলাকায় অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সাবেক এই মেয়রের গ্রেফতারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। তার সমর্থকরা গ্রেফতারকে রাজনৈতিক হয়রানি হিসেবে আখ্যায়িত করলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।