শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত, একই পরিবারের ৪ জন

মামুনুর রশীদ মামুন
অক্টোবর ২, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

দুপুরে আকুয়া বাইপাসে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ; ঘটনাস্থলেই প্রাণ গেল শিশুসহ সাতজনের। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে আকুয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ সাতজনের মৃত্যু হয়।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

শনাক্ত হওয়া চারজন হলেন—মাকসুদ আলীর স্ত্রী রাশিদা (৭০), তাঁর ছেলে মোস্তফা খন্দকার হোসেন (৫০), পুত্রবধূ মর্জিনা (২৫) ও নাতি মিয়ান (৫)। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাস শুক্রবার দুপুরে আকুয়া বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

ঘটনার পর আকুয়া বাইপাস সড়কে নেমে আসে শোকের ছায়া। একই পরিবারের চারজনসহ সাতজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।