মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

আসিফ ইসলাম খান। ফাইল ছবি

মুদি দোকানের আড়ালে চলছিল হেরোইনের কারবার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম খান (৩৮)।

সোমবার দুপুরে নালী ইউনিয়নের উভাজানী এলাকায় নিজের দোকানের সামনে থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের দাবি, আসিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। নিত্যপণ্যের দোকানের আড়ালে হেরোইনের কারবার চালানোর তথ্য পেয়ে তার দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, নিত্যপণ্যের আড়ালে হেরোইনের কারবার চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফকে মাদকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে যুবদলের পদে থেকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ সামনে আসায় দলটির পক্ষ থেকেও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, যুবদলের ব্যানারে থেকে কোনো ধরনের অপকর্মের সুযোগ নেই। কোনো ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।