সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামের টিকা কেলেঙ্কারি ঘিরে তোলপাড়: ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ড. মুহাম্মদ ইউনূস

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তকে “ফৌজদারি অবহেলা” আখ্যা দিয়ে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদনও জানানো হয়েছে আদালতে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

রিটে বলা হয়েছে, সারাদেশে হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্তের পর ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে শত শত শিশু মৃত্যুর পাশাপাশি অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিটে দাবি করা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হোক।

রিটে যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, মোস্তফা সরয়ার ফারুকীসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া সাবেক প্রেস সচিব শফিকুল আলম ও সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের নামও রিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিবাদী করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানান রিটকারী আইনজীবী।

রিটকে ঘিরে রাজনৈতিক ও স্বাস্থ্যখাতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, হামের মতো সংক্রামক রোগের টিকাদান কর্মসূচি নিয়ে যেকোনো নীতিগত সিদ্ধান্ত দেশের জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।