শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত, আহত ১

কক্সবাজার প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

রেলক্রসিংয়ে সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে খাদে, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে।

শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামু উপজেলার কাইম্যারঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), রুবেলের মেয়ে, তার বোন কাসফিয়া (২০) এবং কাসফিয়ার ১৮ মাস বয়সী মেয়ে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য।

রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রামু এলাকায় পৌঁছালে দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনের প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে পাশের খাদে পড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন বলেন, দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক প্রবাসীর স্ত্রী ও শিশুসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের বাড়ি রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় বলে জানা গেছে।

এক মুহূর্তের দুর্ঘটনায় একই পরিবারের চারজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।