শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর অঞ্চল-১৯-এ ৬০ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকায় সাত পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ১ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে।

সম্প্রতি কর অঞ্চল-১৯, ঢাকার কর কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকা

পদের নাম ও সংখ্যা:

১. কম্পিউটার অপারেটর: ১টি

২. ব্যক্তিগত সহকারী: ৩টি

৩. প্রধান সহকারী: ৯টি

৪. উচ্চমান সহকারী: ১০টি

৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১২টি

৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১২টি

৭. অফিস সহায়ক: ১৩টি।

মোট পদসংখ্যা: ৬০টি।

গ্রেড: ১৩তম থেকে ২০তম গ্রেড। বিজ্ঞপ্তিতে উল্লিখিত জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী এসব পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। বিস্তারিত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আবেদনকারীকে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন শুরুর তারিখ: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে কর অঞ্চল-১৯-এর টেলিটক পোর্টালে প্রবেশ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।