শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির সতর্কতায় ব্যর্থ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান, গোয়েন্দা নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের সীমান্তের ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্প ওই চার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি বিজিবির গোয়েন্দা তথ্যের মাধ্যমে আগেই নজরে আসে। সীমান্তে দায়িত্ব পালনরত টহল দলের সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এই প্রচেষ্টা দ্রুত শনাক্ত করা হয় এবং প্রতিহত করা সম্ভব হয়।

বিজিবির কঠোর নজরদারি ও সীমান্তে সতর্ক অবস্থানের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা সফল হয়নি। পরে ওই চার ব্যক্তিকে ভারতের সীমান্তের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প।

সীমান্তে বিজিবির সতর্কতা ও কার্যকর নজরদারির ফলে অনাকাঙ্ক্ষিত পুশইন প্রচেষ্টা ঠেকানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।