সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছোট সাজ্জাদ দম্পতি দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমীন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার নতুন দুই মামলায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট হাকিম মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চান্দগাঁও থানায় দায়ের করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা ছোট সাজ্জাদ ও শারমিন তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন। শুনানিকালে বর্তমানে রাজশাহী কারাগারে থাকা ছোট সাজ্জাদ এবং ফেনী কারাগারে থাকা তামান্না ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আদালত সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের সময় চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় ফজলে রাব্বী নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় মামলা হয়। এ ছাড়া নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় সাজ্জাদ ও তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর গ্রামে। চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৯ মার্চ নগরীর বাকলিয়া এলাকায় জোড়া খুনের ঘটনার পর তাঁর স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদের বিরুদ্ধে ১৯টি ও তামান্নার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।