দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রতন চক্রবর্তীকে সভাপতি এবং শিল্পপতি আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ীর রামকৃষ্ণ সেবাশ্রমে উৎসবমুখর পরিবেশে এ দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু।
দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার রায়, সদস্য জয়ন্ত মিশ্র, সমাজকল্যাণ সম্পাদক শ্রীমান দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিলকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
