শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি সতর্কতায় ব্যর্থ বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি- ভিডিও থেকে নেওয়া

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচলও কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল এ চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন গণমাধ্যমকে বলেন, গভীর রাতে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।