শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাথরুমে মিলল নিথর দেহ, নির্মাতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বিনোদন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

সঞ্জয় গুপ্তা

বলিউডের পরিচিত নির্মাতা সঞ্জয় গুপ্তার মৃত্যুর খবর ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। শুক্রবার রাতে ঠিক কী ঘটেছিল, কীভাবে মৃত্যু হলো তাঁর—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে নিজের বাসার বাথরুমে পড়ে ছিলেন এই পরিচালক। শনিবার সকালে উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো সিনেমা নির্মাণ করে বলিউডে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সঞ্জয় গুপ্তা। বিশেষ করে থ্রিলারধর্মী সিনেমায় তার নির্মাণশৈলী দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। তাই তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোকের আবহ তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শুক্রবার রাতে বাথরুমে পড়ে যান সঞ্জয় গুপ্তা। এরপর সারা রাত সেখানে পড়ে ছিল তার দেহ। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

পুলিশের ধারণা, মাঝরাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাথমিকভাবে হৃদ্‌রোগকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে দেখা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে কয়েক বছর আগে পুনে থেকে মুম্বাই ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই নির্মাতা। সে সময় গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজে। দুর্ঘটনাটি ছিল বেশ গুরুতর, তবে প্রাণে বেঁচে যান সঞ্জয়। সেই ঘটনার পর নতুন জীবন ফিরে পাওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু এবার আর বেঁচে ফেরা হলো না তার।

সঞ্জয় গুপ্তার চলচ্চিত্রজীবন কয়েক দশকের। পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘আতিশ’, ‘রাম শাস্ত্র’, ‘জং’, ‘জিন্দা’, ‘হামেশা’, ‘জজবা’, ‘মুসাফির’, ‘দস কাহানিয়াঁ’, ‘খৌফ’, ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’। এসব সিনেমার মধ্য দিয়ে বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।

শুধু পরিচালনাতেই সীমাবদ্ধ ছিলেন না সঞ্জয়। প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হয়েছে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ ও ‘পাঙ্খ’-এর মতো সিনেমা। দীর্ঘ কর্মজীবনে বলিউডের অনেক তারকার সঙ্গে কাজ করেছেন এই নির্মাতা। তার আকস্মিক মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে শোকের আবহ।

সূত্র: দ্য ওয়াল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।