শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলায় যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

৩৬ ঘণ্টা পর সচল গোপালগঞ্জের মহাসড়ক। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের চার জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবার শুরু হয়েছে। প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মহাসড়কে ফেলে রাখা গাছ সরানোর পর আজ সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।

গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটেও বাস চলাচল করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।