রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেহব্যবসার অভিযোগে আটককৃত নারী পুরুষ। ছবি  : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে পাঁচ পুরুষ ও সাত নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেট এলাকায় অবস্থিত রাজ আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে ডিবির একটি দল হোটেলটিতে অভিযান চালায়। অভিযানকালে হোটেলের একটি কক্ষ থেকে পাঁচ পুরুষ ও সাত নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচ পুরুষ হলেন—বেগমগঞ্জ উপজেলার শরীফপুর এলাকার আরমান হোসেন (২২), হাতিয়া উপজেলার চরকৈলাশ এলাকার নাছির উদ্দিন (৩২), সুখচর এলাকার মিজানুর রহমান (২২), সুধারাম থানার নেওয়াজপুর এলাকার মোজাম্মেল হোসেন (২০) এবং কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া এলাকার মো. রাকিব হোসেন (১৯)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার সাত নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের ভাষ্য, হোটেলটির একটি কক্ষে ওই ১২ জন অসামাজিক কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

আহমেদ পেয়ার বলেন, জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধ দমনে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।