শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান, ডিবি-সিটিটিসি-এটিইউর জিজ্ঞাসাবাদ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটকের পর শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট।

আটকদের জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের পর সন্দেহভাজন ২৩ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

তবে আটকরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত কিংবা তাদের বৈঠকের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, আটকদের শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে। থানা পুলিশের পাশাপাশি ডিবি, সিটিটিসি ও এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কর্মকর্তারা সেখানে রয়েছেন।

তিনি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এদিকে ২৩ জনকে একসঙ্গে আটকের ঘটনায় তেজগাঁও কলেজ মসজিদে কী ধরনের বৈঠক হচ্ছিল এবং এর সঙ্গে কোনো নিষিদ্ধ বা উগ্রপন্থী সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।