শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন আটক

আক্তার হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিয়মিত মামলায় এজাহারনামীয় আসামি। আটক মোশাররফ হোসেন। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করেছে সরাইল থানা পুলিশ। একটি নিয়মিত মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সরাইল সদর ইউনিয়নের বিন্না বাজার এলাকা থেকে মোশাররফ হোসেনকে আটক করা হয়। পরে তাকে সরাইল থানায় নিয়ে যায় পুলিশ। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর সরাইল থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলায় মোশাররফ হোসেনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আটক মোশাররফ হোসেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের মৃত আমিল হক ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।