শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতের সবজি উঠলেও কমেনি দাম, যে অজুহাত ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৩০, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি খুঁজছেন সাধারণ ক্রেতারা। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও মাছ-মাংসসহ বেশ কিছু পণ্যের উচ্চমূল্যে স্বস্তি মিলছে না। বাজারে এসে পণ্যের দাম শুনে প্রয়োজনীয় কেনাকাটা সীমিত করছেন অনেকে। বিক্রেতারা বলছেন, কিছু সবজির সরবরাহ বাড়লেও পরিবহণ খরচ, পাইকারি বাজারের দাম ও পণ্যের মানভেদে খুচরা দামে পার্থক্য রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ সব তথ্য জানা যায়।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৬০ টাকা, দেশি গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পেঁপে ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা। শিমের দাম ৮০ টাকা, শসা ৮০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, কাকরোল ১০০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, মূলা ৬০ টাকা, ফুলকপি আকারভেদে ৪০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায়। হাঁসের ডিমের দাম ডজনপ্রতি ২০০ টাকা।

রুই মাছ ৩০০ থেকে ৭০০ টাকা এবং কাতল মাছ ৩০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকি মাছ ৪০০ থেকে ৬০০ টাকা এবং কৈ মাছ ২২০ থেকে ২৫০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ২০০ থেকে ২৩০ টাকা কেজি। এ ছাড়া প্রতি কেজি পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৮০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলেন, ‘শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও সব পণ্যের দাম এখনো কমেনি। পাইকারি বাজার থেকে যে দামে সবজি কিনতে হচ্ছে, পরিবহণ খরচসহ অন্যান্য ব্যয় যোগ করে সে অনুযায়ী বিক্রি করতে হচ্ছে। পণ্যের মান ও সরবরাহের ওপরও দামের পার্থক্য নির্ভর করে।

বাজার করতে আসা সাইফুল্লাহ বলেন, ‘বাজারে এসে বেশির ভাগ সবজির দাম ৬০ টাকার ওপরে দেখছি। কিছু সবজির দাম আরও বেশি। মাছ, মুরগি ও ডিম কিনতেও উল্লেখযোগ্য টাকা খরচ হচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করাও কঠিন হয়ে পড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।