শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাবনার বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ৩

পাবনা প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

পাবনার একটি বিলে মাছ ধরতে গিয়ে ভয়াবহ বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন কিশোর ও তরুণ সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেল পাঁচটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বিলে থাকা পলিথিনের তৈরি একটি ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে সেখানে থাকা ছয়জন ঘটনাস্থলেই প্রাণ হারান।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বজ্রপাতে আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা কিশোর ও তরুণ বয়সী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।