রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

নাঙ্গলকোট ( কুমিল্লা) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাসিরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার পল্টন এলাকার নিজ বাসা থেকে নাজমুল হাসান ভূঁইয়া বাসিরকে গ্রেফতার করে পল্টন মডেল থানা পুলিশ।

এর আগে বুধবার (৪ নভেম্বর) রাতে নাঙ্গলকোট উপজেলার দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সেলিম জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে।

নাজমুল হাসান ভূঁইয়া বাসিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ। অন্যদিকে সেলিম জাহাঙ্গীরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি শাহীনুর ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।