শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে প্রথম নারী মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ছবি: বিবিসি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার অ্যান্টোনিয়া রোমিওকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে নিয়োগ পেলেন।

স্টারমার সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার গুরুভার এখন তাঁর কাঁধে। ক্রিস ওয়ারমন্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন রোমিও। যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগ নিয়ে বিতর্কের জেরে গত সপ্তাহে স্টারমারের সরকার থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে পদত্যাগ করেন ওয়ারমন্ড। রোমিও যুক্তরাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগে কাজ করেছেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র বিভাগের স্থায়ী সচিব (পারমানেন্ট সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।