বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা, সাম্প্রতিক সহিংসতার সঠিক তদন্ত এবং উদ্ভূত পরিস্থিতি যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করবে বলেই প্রত্যাশা করে নয়াদিল্লি।

বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতির প্রসঙ্গ তুলে বুধবার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, গত তিন মাসে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর খুনসহ ১৪১টি ‘অত্যাচার’-এর ঘটনা ঘটেছে। সংগঠনের অভিযোগ, এসব ঘটনায় একজনকেও গ্রেপ্তার করা হয়নি।

এদিকে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত আঞ্চলিক জোট ‘বিমসটেক’-এর প্রথম স্বরাষ্ট্রসংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অনুপস্থিতি সত্ত্বেও অংশ নিয়েছে ঢাকার প্রতিনিধিদল। জয়সওয়াল জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের প্রতিনিধিত্ব করার বিষয়টিকে ইতিবাচক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই মূল্যায়ন করেছে নয়াদিল্লি।

বৈঠক শেষে যৌথভাবে গৃহীত ‘দিল্লি ডিক্লারেশন’-এর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমসটেকভুক্ত অঞ্চলজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা, সীমান্তপারে মাদক পাচার প্রতিরোধ এবং অর্থ পাচারবিরোধী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদার করতে সকল দেশ একমত হয়েছে। ঢাকার অংশগ্রহণ আঞ্চলিক এই নিরাপত্তা চুক্তিকে আরও বেগবান করবে বলে ভারতের পক্ষ থেকে আশা করি আমরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।