রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

কিবরিয়া আলম: রাজধানীর খিলক্ষেত উত্তর নামাপাড়ায় খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী এস. এম. ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বেলায়েত হোসেন, আসাদুজ্জামান জিসান, মো. আবু আব্দুল্লাহ মজনু দর্জী, হাজী মো. মোখলেছুর রহমান দর্জী, কাজী মিজানুর রহমান, মো. রবিউল আমিন, সিনিয়র সাংবাদিক ও সংগঠক বদরুল আলম নাবিল এবং লেখক, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কৃতি শিক্ষার্থীদের এবং শিক্ষা কার্যক্রমে অবদানের জন্য শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।