রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

তেহরান ‘ট্রাম্পের সময়সীমার হুঁমকি’ আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। একই সঙ্গে যেকোনো হামলার জবাব দিতে ইরান পূর্ণ প্রস্তুত রয়েছে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান আলোচনা থেকে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে নতুন বছরের পর ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা আবারও শুরু করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিউমার্স হায়দারি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি আবার কোনো ভুল করে, তাহলে সর্বোচ্চ নেতা (মোজতবা খামেনি) যেমন বলেছেন, শত্রুর বৈরী কর্মকাণ্ডের জবাব দেওয়ার ক্ষেত্রে আমাদের আর কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।

তিনি আরও বলেন, ‘বিশ্বের যেকোনো দেশে আমাদের বিরুদ্ধে যে স্থান থেকেই হুমকি তৈরি হোক না কেন, সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেখানে হামলা চালানো হবে।’ সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।