ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আইয়ুব আলী বলেন, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তারা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গেই কোনাবাড়ী থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সারাবো থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
