মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যার ঘটনা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়।

নিহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। মঙ্গলবার সকালে সোহেলের গলা কাটা লাশ মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল ইসরাম মনি জানান, সোহেল পেশায় একজন কৃষক ছিলেন। পূর্ব বিরোধ বা পূর্ব কোনো শত্রু তার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পারে।

নিহত সোহেলের পিতা আসাবুল হক বলেন, এলাকার তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা নিয়ে সোহেলের দ্বন্দ্ব হয়। এ নিয়ে তাদের মধ্যে মারামারিও হয় এবং সোহেলকে হত্যার হুমকি দেন ফারুক। এরই জের ধরে ফারুক আমার ছেলেকে হত্যা করেছে বলে আমার বিশ্বাস। তাকে ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেই হত্যার রহস্য বেরিয়ে পড়বে বলে মনে করি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।