বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান

যশোর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিকেল ৫টার মধ্যে ইজিবাইক মালিক সমিতির কার্যালয় সরানোর নির্দেশ। ছবি: সমতল মাতৃভূমি

যশোর শহরের দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় সড়ক ও নদের পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট শোয়াইব হোসেন আকন্দ (সিও), যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানের অংশ হিসেবে গরীব শাহ রোডে অবৈধভাবে স্থাপিত ইজিবাইক মালিক সমিতির কার্যালয়টি সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে কার্যালয়টি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি অপসারণ করা না হলে পরবর্তী সময়ে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে পৌরসভার তত্ত্বাবধানে স্থাপনাটি অপসারণ করা হতে পারে।

অভিযানকালে সড়ক ও ভৈরব নদের পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনাও সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক ও নদের পাড়ের জায়গা দখলমুক্ত রাখার লক্ষ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।