বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অভিনন্দন

মোঃ কিবরিয়া আলম
নভেম্বর ৪, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজিস্ট্রেশন নং-৬০২৫।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শরিফুল ইসলাম মিল্টন খান এবং সদস্য সচিব হিসেবে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।

একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন তাঁরা।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে বলে তাঁরা আশাবাদী।

তাঁরা আরও প্রত্যাশা করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং দেশ ও জনগণের কল্যাণে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

এ সময় ইউনিয়নের নেতৃবৃন্দ নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।