বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোতালেব হোসেন আকাশ

নিজস্ব প্রতিবেদক
মে ৫, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২ মে ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল-এর বহুল আলোচিত পূর্ণাঙ্গ কমিটি। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে আংশিক কাঠামোয় পরিচালিত হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটিতে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য, কর্মীদের মাঝে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।

এই নবগঠিত কমিটিতে ত্যাগ, শ্রম ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন মোঃ মোতালেব হোসেন আকাশ—যার নাম ইতোমধ্যেই নেতাকর্মীদের আলোচনার কেন্দ্রে। এর আগে তিনি একই সংগঠনের সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

তার ধারাবাহিক নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার প্রতিফলন হিসেবেই এবার তাকে সম্মানসূচক সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মোতালেব হোসেন আকাশ বলেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর এই কমিটি ঘোষিত হওয়ায় আমি সত্যিই আনন্দিত। আমি মনে করি, আমার কাজের যথার্থ মূল্যায়ন হয়েছে। তবে জাতীয়তাবাদী ছাত্রদল দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন হওয়ায় কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা থাকাটাই স্বাভাবিক। যেখানে সমস্যা রয়েছে, সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সমাধান করবেন—এটাই আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, আমি সবসময় চাই, ত্যাগী নেতাকর্মীরাই যেন সংগঠনের অগ্রভাগে স্থান পান। অতীতে যেমন দলটির সঙ্গে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আরও শক্তভাবে পাশে থাকতে চাই। দল যদি আমাকে আরও বড় দায়িত্ব দেয়, আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

শেষে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারেক রহমান-সহ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করেছেন।
নতুন এই কমিটিকে ঘিরে ইতোমধ্যেই ছাত্ররাজনীতির অঙ্গনে নতুন সম্ভাবনার আলো দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।