ফাইল ছবি
মহানগরে গত মে মাসে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ৫ হাজার ২০৯টি ফৌজদারি ও ৩৩৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এসব মামলার বিচার কার্যক্রম পরিচালনা করেন।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানিয়েছে।
ডিএমপি জানায়, মে মাসে ডিএমপির আটটি ক্রাইম বিভাগের আওতায় ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় আটক আসামির সংখ্যা ছিল ৯ হাজার ৯২৩ জন।
নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে ৫ হাজার ৯৫৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় মোট ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া নিলাম ও বাজেয়াপ্ত বাবদ আদায় হয়েছে আরও ৭৮ হাজার ২৮২ টাকা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মে মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিএমপির যৌথ উদ্যোগে ৩৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মে মাসে ১ হাজার ৩০০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যাও ১ হাজার ৩০০ জন। এর মধ্যে ৩৩৭টি মামলার নিষ্পত্তি হয়েছে।
ট্রাফিক মামলাগুলো থেকে ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। আটক আসামিদের মধ্যে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
