মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যে দেশে পালাচ্ছিলেন সুইডেন আসলাম, বিমানবন্দরে গ্রেফতার

সমতল মাতৃভূমি ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল; শতাধিক অভিযোগ, পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ পুলিশের কাছে। শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। সংগৃহীত ছবি

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে দেশ ছাড়ার প্রস্তুতিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তার।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে হাজির হন সুইডেন আসলাম। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তাদের হাতে তুলে দেয়।

তিনি বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি।

পুলিশ সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ।

ডিবি কর্মকর্তাদের দাবি, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ জমা পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই চলছে।

দেশ ছাড়ার চেষ্টার সময় বিমানবন্দরে গ্রেফতারের ঘটনায় সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা অভিযোগ ও তার অপরাধ কর্মকাণ্ডের পরিধি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।