ছবি: ভিডিও থেকে নেওয়া
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, মালিক এবং শ্রমিকপক্ষ তাদের রিভাইজড ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে। উভয়পক্ষের প্রস্তাব নিয়ে এখনও আলোচনা চলছে। আশা করছি, আজকের মধ্যেই ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে যাব।
মজুরি বোর্ডের চতুর্থ সভা চলা অবস্থায় মঙ্গলবার বিকেলে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে মজুরি বোর্ডে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এর বিপরীতে মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বিস্তারিত আসছে…
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
