সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাল আবার বসছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তবে আলোচনা শেষ না হওয়ায় সভা মুলতুবি রেখে আগামীকাল মঙ্গলবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণ আজ প্রকাশ করা হয়নি।

মজুরি বোর্ড সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মালিক ও শ্রমিক পক্ষের প্রাথমিক প্রস্তাব নিয়ে আলোচনা চলে। দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় আলোচনায় সমঝোতা হয়নি। বাকি আলোচনা এগিয়ে নিতে আগামীকাল দুপুর ২টায় আবার বৈঠক বসবে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব ও তৃতীয় সভার বিস্তারিত জানানো হবে।

এদিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।

মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভাটি সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন। সভায় আজ প্রথমবারের মতো মালিক ও শ্রমিক পক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনের সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।