রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্বে রিফা তাছনিয়া

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

দেশে বৈদ্যুতিক গাড়ি (ইভি) উৎপাদনের উদ্যোগ এগিয়ে নিতে প্রকল্পটির মনিটরিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া।

ওয়ালটন গ্রুপের প্রয়াত পরিচালক মাহবুব আলমের স্বপ্ন ছিল দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করা। তার নেওয়া সেই উদ্যোগের কার্যক্রম তদারকির দায়িত্ব এবার পেয়েছেন রিফা তাছনিয়া।

ওয়ালটনের নির্বাহী কমিটির (ইসি) ৬৯তম সভায় রিফা তাছনিয়াকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওয়ালটনের বৈদ্যুতিক যানবাহন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রিফা তাছনিয়া সর্বকনিষ্ঠ। নতুন দায়িত্বে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

ওয়ালটন জানিয়েছে, ব্যবসার নতুন খাতে সম্প্রসারণের অংশ হিসেবে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটির কার্যক্রম সুষ্ঠু ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই রিফা তাছনিয়াকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মাহবুব আলম দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের স্বপ্ন দেখলেও ২০২১ সালে তাঁর মৃত্যু হয়। ফলে তাঁর নেওয়া উদ্যোগটি এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন পালন করবেন রিফা তাছনিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিফা তাছনিয়া ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি পোশাকের ব্র্যান্ড ‘সাভাতা বাই রিফা’র প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি রেডমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁ কাভারেরও অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

ওয়ালটন কর্তৃপক্ষ আশা করছে, রিফা তাছনিয়ার তদারকি ও দিকনির্দেশনায় বৈদ্যুতিক যানবাহন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম আরও পরিকল্পিতভাবে এগিয়ে যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।