রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজান শুরু কবে, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি: বিবিসি

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শনিবার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক জন্ম হবে।

আল জারওয়ানের মতে, আগামীকাল রোববার সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।

তবে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পূর্বাভাসে ভিন্ন তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, রোববার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে বা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্রে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তবে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তির সাহায্যে সূর্যাস্তের আগে চাঁদটি শনাক্ত করা যেতে পারে।

সংস্থাটির মতে, যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বা সেই হিসাবের ভিত্তিতে পর্যবেক্ষণকে গুরুত্ব দেয়, সেসব দেশে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল শুরু হতে পারে। অন্যদিকে, সূর্যাস্তের পর খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রে চাঁদ দেখার শর্ত যেসব দেশ অনুসরণ করে, সেখানে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।