ফাইল ছবি
রাজধানীর সচিবালয়-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে মধ্যরাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শাহবাগ থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলেও এতে কেউ আহত বা নিহত হননি।
পুলিশ আরও জানায়, জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
