শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে র্যালি করেছে বিএনপি। সাবেক সেনাপ্রধান ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ র্যালির আয়োজন করে দলটি।
শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। র্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
র্যালিতে অংশ নিতে সকাল ৯টা থেকেই ব্যানার ও শহীদ জিয়াউর রহমানের ছবি সংবলিত ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।
