দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন মাহফুজুল হায়দার চৌধুরী, মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৮ বছর। ফাইল ছবি
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) মারা গেছেন। শনিবার সকালে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন মাহফুজুল হায়দার চৌধুরী। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি ভারতে চলে যান। পরে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হলে ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শুরু হয়। এরপর কলকাতার রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
পাঁচ বছর ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা রোটনের মৃত্যুর খবর আজ শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
