কুষ্টিয়ার কুমারখালীতে একটি মামলার রায়ে মো. রাজীব শেখ নামে এক আসামিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কুমারখালী সিআর মামলা নং-৬৬৮/২৪-এর রায় ঘোষণা করেন কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক জনাব মো. মামুনুর রহমান।
মামলার রায়ে আসামি মো. রাজীব শেখ, পিতা-মো. রফি শেখ, গ্রাম-আজইল, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে এন আই অ্যাক্টের ১৩৮ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার কথা নথিতে উল্লেখ রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
