শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ড, অডিওটি ‘এআই দিয়ে তৈরি’ দাবি সাবেক ওসি মো. রাকিবুল হাসান। ফাইল ছবি

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রাত ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় রাকিবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। মামলায় তার বিরুদ্ধে ২৪-এর ‘ক’ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে আদালতের একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।

তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছেন রাকিবুল হাসান। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়ায় অডিওটি ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।