শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন নতুন ভিডিও ঘিরে বাড়ছে বিতর্ক: একাধিক হোটেলে যাতায়াতের দাবি, আলোচনায় বহিষ্কৃত জামায়াত নেতা ও এমপি গাজী নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। একের পর এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত ভিডিওগুলোর সঙ্গে দেওয়া বিবরণ, ক্যাপশন ও মন্তব্য বিশ্লেষণ করে দাবি করা হচ্ছে, রাজধানীর একাধিক হোটেলে তার যাতায়াত ছিল। এসব ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

খেয়াল করলে দেখা যায়, প্রথম দিকে যেসব সূত্র থেকে ভিডিও প্রকাশিত হয়েছিল, পরবর্তী ভিডিওগুলো সেসব মাধ্যম থেকে আসেনি। বরং প্রথম ভিডিও ভাইরাল হওয়ার পর এমপি গাজী নজরুল ইসলামকে শনাক্ত করতে পেরেছেন, এমন দাবি করা বিভিন্ন ব্যক্তি ও পেজ থেকেই নতুন নতুন ভিডিও প্রকাশ করা হচ্ছে বলে দেখা যাচ্ছে।

এদিকে নতুন ভিডিওগুলোতে দেখা যাওয়া নারী এমপি গাজী নজরুল ইসলামের দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন কিনা, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে এই এমপির ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে আরও কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, এসব ভিডিওতে থাকা ব্যক্তিরা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মী। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। নতুন ভিডিও প্রকাশ, বিভিন্ন দাবি এবং পাল্টা দাবির কারণে বিষয়টি আরও আলোচিত হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।