ফার্মগেটে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায় (ছবি-সংগৃহীত)
রাজধানীর ফার্মগেটে হঠাৎ আগুনে পুড়ে গেছে একটি মাইক্রোবাস। বুধবার সকালে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে, মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালবেলায় চলন্ত অবস্থায় হঠাৎই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত। যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
