বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকারের পদত্যাগের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা শামীম আহমদ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কংগ্রেস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তরের সভাপতি শামীম আহমদ বলেছেন বর্তমান বিএনপি সরকারের উচিৎ দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করা। একই সাথে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী জানুয়ারিতে সংসদ নির্বাচনের আয়োজন করা। বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের উদাহরণ টেনে কংগ্রেস নেতা শামীম আহমদ বলেন, ড. ওসমান ফারুক মনে করিয়ে দিয়েছেন বিএনপি সরকারের গ্রহণযোগ্যতা নেই। তাই নিজের আত্মসম্মান রক্ষা করতে সরকারের উচিৎ দ্রুততম সময়ে সংসদ নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, বিএনপির নিজেদের ব্যার্থতা স্বীকার করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের নিশ্চিত দেয়া।

আজ রাজধানীর বাংলামটর এলাকায় বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, আগামী জানুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধের সম্ভবনা আছে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন। শামীম আহমদ বলেন, আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের এবং দেশের সকাল নাগরিকদের অধিকার আছে এ দেশে রাজনীতি করার। তিনি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে বিএনপির নেতা কর্মীরাও সরকারের প্রতি অনাস্থা জানানো শুরু করছেন। তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রী একা দায়ী নয়। এ দায় পুরোপুরি সরকারের। বর্তমান দুরাবস্থা সরকারের অযোগ্য নেতৃত্বের পরিনতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।